খোয়াই,প্রিতম তাঁতি ।। বর্তমান সমাজ ব্যবস্থায় ড্রাগ,মহিলা সংক্রান্ত অপরাধ, বেপরোয়াভাবে যানবাহন চালানো ইত্যাদি সংক্রান্ত অপরাধ দিনকে দিন বেড়ে চলেছে। ফলে সমাজ ব্যবস্থা দিনকে দিন ধ্বংসের দিকে যাচ্ছে । আর এই অপরাধ দমনের জন্য খোয়াই থানার উদ্যোগে বিভিন্ন বিদ্যালয় গুলোর মধ্যে সচেতনতা মূলক প্রয়াস কর্মসূচী অনুষ্ঠিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে, বুধবার খোয়াই সিঙ্গিছড়াস্থিত শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পাশে থাকা ছন্দনীল কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় সচেতনতা মূলক প্রয়াস কর্মসূচী। তারই সাথে বিদ্যালয়ের উদ্যোগে বালিকা মঞ্চ কর্মসূচিও অনুষ্ঠিত হয় । এদিনের এই সচেতনতা মূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারপার্সন সুবল নাথ,উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক যীশুজিৎ দাস সহ খোয়াই থানার ওসি কৃষ্ণধণ সরকার । এদিনের এই সচেতনতা মূলক কর্মসূচিতে বিশেষ করে ড্রাগের উপর সচেতনতা মূলক আলোচনা করেন ওসি কৃষ্ণধন সরকার । পরবর্তীতে বালিকামঞ্চকে সামনে রেখে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বাল্যবিবাহ সম্পর্কিত সচেতনতা মূলক আলোচনা করেন এসএমসি কমিটির চেয়ারপারসন সুবল নাথ এবং বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যিশুজিৎ দাস । পরবর্তী সময়ে সচেতনতা মূলক কর্মসূচির পর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা । বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অথিতিগণ
