বিশালগড় প্রতিনিধি ।। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত বাইক চালক। ঘটনা রাস্তারমাথা কমলাসাগর মূল সড়কের রাস্তার মাথা এলাকায়। গুরুতর আহত যুবকের নাম সুজিত বিশ্বাস। বাড়ি গকুলনগর টিএসআর চৌমুহনী এলাকায়। তাকে বিশালগড় হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থা আশঙ্কা জনক। ঘটনার বিবরনে জানা যায় মধুপুরের দিক থেকে আসা একটি ইকো গাড়ি যার নম্বর TR07G0552 আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। অপর দিকে বিশালগড় থেকে আসা এক বাইক চালক যার নাম সুজিত বিশ্বাস। বাইকের নম্বর TR 07C8596 নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। রাস্তার মাথা এলাকায় আসতেই বাইকের দ্রুত গতি থাকার দরুন সজোরে ধাক্কা মারে ইকো গাড়ির মধ্যে। মুহূর্তের মধ্যেই বাইক থেকে ছিটকে পড়ে সুজিত বিশ্বাস। রক্তাক্ত অবস্থায় এলাকার জনগণ তাকে সেখান থেকে উদ্ধার করে।পরে বিশালগড় অগ্নি নির্বাপক কর্মীদের খবর দিলে দ্রুত ছুটে আসে এবং তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিবি হাসপাতালে রেফার করা হয়। এদিকে বিশালগড় থানার পুলিশ বাইক এবং গাড়িটি আটক করে নিয়ে যায় থানায়।জানা গেছে আশঙ্কাজনক অবস্থায় থাকা বাইক চালক সুজিত বিশ্বাস নিম্নবিত্ত পরিবারের ছেলে। বাশ বিক্রি করে কোন রকমে সংসার চালায় সে। তার এই অবস্থায় বর্তমানে পরিবারটি পুরোপুরি ভেঙে পড়েছে।
