ধর্মনগর,মিলন নাগ : উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে মঙ্গলবার দুপুরে আকস্মিক পরিদর্শনে যান ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জহর চক্রবর্তী। পরিদর্শনের সময় হাসপাতালের পরিচ্ছন্নতা ব্যবস্থা এবং কিছু পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও চত্বর ঘুরে দেখার সময় বিধায়কের নজরে আসে একাধিক ডাস্টবিন আবর্জনায় উপচে পড়ছে। এ নিয়ে তিনি সঙ্গে সঙ্গে পরিচ্ছন্নতা কর্মীদের সুপারভাইজারকে ডেকে কারণ জানতে চান।
সুপারভাইজার বিভিন্ন কারণ দেখানোর চেষ্টা করলেও তাতে সন্তুষ্ট হননি বিধায়ক।এরপর হাসপাতালের পিছনের অংশ পরিদর্শনে গিয়ে তিনি দেখেন, রোগীদের ব্যবহৃত বেডশিট, চাদর ও অন্যান্য কাপড় হাসপাতাল চত্বরে ধোয়া হচ্ছে।
বিষয়টি নিয়ে তিনি হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. ভাস্কর ভট্টাচার্যকে ডেকে জানতে চান, এভাবে হাসপাতাল প্রাঙ্গণে কাপড় ধোয়া নিয়মসঙ্গত কি না। তবে এ বিষয়ে মেডিক্যাল সুপার সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ করেন বিধায়ক।
এতে তিনি আরও অসন্তোষ প্রকাশ করেন।জহর চক্রবর্তী বলেন, হাসপাতালের কাপড় পরিষ্কারের দায়িত্ব যে সংস্থার ওপর ন্যস্ত রয়েছে, তাদের নির্ধারিত স্থানে নিয়ে গিয়ে সেগুলি ধোয়া উচিত।
হাসপাতাল চত্বরে এভাবে কাপড় ধোয়া স্বাস্থ্যবিধি ও নিয়মের পরিপন্থী বলেও তিনি মন্তব্য করেন।পরিদর্শন শেষে বিধায়ক বলেন, “জনসাধারণের আশীর্বাদে আমি বিধায়ক হয়েছি।
মানুষের স্বার্থ রক্ষা করা এবং সরকারি পরিষেবার মান বজায় রাখা আমার দায়িত্ব। আগামী দিনেও এই দায়িত্ব পালন করে যাব। কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থা বা অন্যায় মেনে নেওয়া হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”
বিধায়কের এই আকস্মিক পরিদর্শনের পর হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিষেবা ব্যবস্থার উন্নয়নে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকে এখন নজর রয়েছে সাধারণ মানুষে
