অমরপুর প্রতিনিধি ।। ১ লক্ষ ৪৮ হাজার জাল নোট সহ এক বাংলাদেশী মহিলা এবং দুই ভারতীয় যুবককে গ্রেফতার করল অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সাফল্য পেল বীরগঞ্জ থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় বাংলাদেশ থেকে জাল নোট সহ এক বাংলাদেশী মহিলা এবং দুই ভারতীয় নাগরিক অমরপুর ডালাক বাজার হয়ে শহরমুখী হতেই একটি অটো থেকে তিনজনকে গ্রেফতার করলো পুলিশ। আরো জানা যায় বাংলাদেশি মহিলা নাগরিকের বাড়ি বাংলাদেশের পানছড়ি থানার অন্তর্গত নওগাঁও গ্রামে। সে সাবলিং ছড়া ভারত বাংলা সীমান্ত পেরিয়ে জাল নোট নিয়ে আসে বলে জানা যায়। মহিলার নাম প্রণিতা ত্রিপুরা এবং ভারতীয় ২ জন এর নাম প্রভাত হরি জমাতিয়া এবং বীর চন্দ্র জমাতিয়া। ভারত বাংলাদেশের মধ্যে বিভিন্ন বিষয়ে যখন সম্পর্কের অবনতি তখনই এই ধরনের জাল লোট সহ বাংলাদেশী মহিলা গ্রেফতার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা রাজ্যজুড়ে। অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস এবং ওসি শুক্রুমনি দেববর্মা গোটা বিষয়ের উপর তথ্য দিয়ে বলেন তদন্ত চলছে আর কারা এই ঘটনায় জড়িত আছে তাদের খোঁজে তল্লাশি চালাবে পুলিশ।
