আগরতলা প্রতিনিধি ।। ভারতরত্ন চৌধুরী চরণ সিং জির ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এবং বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে পরিচালিত রাজ্যভিওিক”চৌধুরী চরণ সিং মহিলা ফুটবল টুর্নামেন্ট”এর চ্যাষ্পিয়ন এর খেতাব দখল করলো গোমতী জেলা । রবিবার নৈশালোকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ধলাই জেলা ও গোমতী জেলা। শিরোপা দখলের নির্নায়ক ম্যাচে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে ধলাই জেলা কে।এদিন ফাইনাল ম্যাচ কে কেন্দ্র করে উমাকান্ত মিনি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায়, রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল ডারলং, পদ্মশ্রী অলিষ্পিয়ান দীপা কর্মকার, পি পি পাবলিকেশন এর কর্নধার প্রনব রায়, এিপুরা ফুটবল এসোসিয়েশন এর সচিব অমিত চৌধুরী, সভাপতি প্রনব সরকার সহ আরো অনেকে। ম্যাচ শেষে চ্যাষ্পিয়ন দলের হাতে ১০ হাজার টাকা চেক সহ ট্রফি এবং রার্নাস দলের হাতে ৭ হাজার টাকা সহ ট্রফি তুলে দেওয়া হয়।এর আগে দিনের প্রথম ম্যাচে টুর্নামেন্টের তৃতীয় স্থান দখলের লড়াইয়ে খেলতে নামে উওর জেলা ও সিপাহীজলা জেলা। ম্যাচটি ২-১ গোলের ব্যবধানে সিপাহিজলা জেলাকে পরাজিত করে তৃতীয় স্থান দখল করে উওর জেলা।
