আগরতলা প্রতিনিধি ।। বৃহস্পতিবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, আগামীকাল শুক্রবার ২৩ জানুয়ারি কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল (NORTH-EAST) উন্নয়ন মন্ত্রক (ডোনার) এর মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনদিনের ত্রিপুরা (TRIPURA) সফরে আসছেন। এই সফরের মূল উদ্দ্যেশ্য হলো রাজ্যে নতুন ডোনার স্পনসরড বিভিন্ন উন্নয়ণমূলক প্রকল্পের শিলান্যাস, পর্যটন ক্ষেত্রের উন্নয়ণ, পর্যটন স্থান পরিদর্শন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। তিনদিনের সফর শেষে ২৫ জানুয়ারি তিনি রাজ্য ত্যাগ করবেন।
