মিলন নাগ, ধর্মনগর :—– আসামের রামকৃষ্ণনগর সমষ্টির বিদ্যানগর জিপির তিন নম্বর ওয়ার্ড চান্নিঘাটের বাসিন্দা গজাধর কুর্মীর স্কুল পড়ুয়া কন্যা মনীষা কুর্মী শুক্রবার সকালে সরস্বতী পূজার ফুল তুলে বাড়িতে রেখে বাড়ীর পাশের সিংলা নদীতে স্নান করতে গিয়ে গভির জলে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা ছোট একটি ছেলে ঘটনাটি প্রত্যক্ষ করে দৌড়ে গিয়ে মনীষার বাবাকে খবর দেয়।এমন খবর পেয়ে মনীষার বাবা সহ আশপাশের লোকেরা নদীর তীরে জড়ো হন।মুহূর্তের মধ্যে এই ঘটনাটি সর্বত্র ছড়িয়ে পড়ে।পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সার্কেল অফিসার সৌভিক দত্ত ও এসডিআরএফ বাহিনীর কর্মীরা।তারা নদীর জলে নেমে নিখোঁজ মনীষাকে খুঁজতে থাকেন।অবশেষে নদীর জল থেকে মেয়েটির নিথর দেহ উদ্ধার হয়।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।পরে প্রশাসনিক তৎপরতায় মৃতদেহটি ময়না তদন্তের জন্য শ্রীভূমির সদর হাসপাতালে পাঠানো হয়।মৃতের বাবা ও এলাকার এক ব্যক্তি পুরো ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরেন সাংবাদিকদের সামনে।মৃতের বাবার কথায় উনার আদরের মেয়ে মনীষা নবম শ্রেণীর ছাত্রী ছিল।তার অকাল প্রয়াণে তিনি ও তার পরিবার সম্পূর্ণ রুপে ভেঙ্গে পড়েছেন।এই ঘটনায় শোক প্রকাশ করেন স্কুলের অধ্যক্ষ শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী সহ ও এলাকার সাধারণ মানুষ।এছাড়াও শোক প্রকাশ করেছেন সমষ্টির বিধায়ক বিজয় মালাকার।
