আগরতলা প্রতিনিধি ।। আগামি ২৭শে জানুয়ারী থেকে ২৯শে জানুয়ারী ২০২৬-ইং গৌহাটিতে অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণ এশিয়ান মার্শাল আর্টস্ গেমস্ ২০২৬। এইপ্রথম ভারতে অনুষ্ঠিত হতে চলছে এই প্রতিযোগীতা। তাতে অংশ নিতে ত্রিপুরা কুংফু এসোসিয়েসন এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল এর উদ্দোগে সোমবার বিকেল ৩.২০ মিনিটে ত্রিপুরা রাজ্যের কুংফু প্লেয়াররা রেলপথে রওনা হয়েছেন। ত্রিপুরা থেকে মোট ১২ জন খেলোয়াড় যাচ্ছেন। এদের মধ্যে ৫ জন মেয়ে ও ৭ জন ছেলে রয়েছে।তারা হলেন ১) ভার্গভি দাসগুপ্ত ২) শ্রীধা চক্রবর্তী ৩) অনসি চাকমা ৪) অম্বালিকা দেববর্মা ৫) আদিত্রী সাহা ৬) বাকসা দেববর্মা ৭) রেক্স দেববর্মা ৮) জয়জিৎ সরকার ৯) পিরজাক দেববর্মা ১০) ঋসভ দেববর্মা ১১) এলউন লেপচা এবং ১২) এম ডি. আয়াত অন্নাম। সাথে যাচ্ছেন তাদের অভিভাবকরাও। সবমিলিয়ে ৩০ জন সোমবার রেলপথে গৌহাটির উদ্দ্যেশ্যে রওনা হয়েছেন।রেল ছাড়ার আগে বাধারঘাট স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানালেন ত্রিপুরা কুংফু এ্যাসোসিয়েশনের সম্পাদক রাজেশ দেববর্মা। তিনি আশাবাদী ত্রিপুরার কুংফু প্লেয়াররা মেডেল নিয়েই ঘরে ফিরবে।
