আগরতলা প্রতিনিধি ।। ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে করাপশন কন্ট্রোল অর্গানাইজেশন এর পক্ষ থেকে সোমবার জাতীয় পতাকা উত্তোলন করা হয় রাধানগর বাস স্ট্যান্ড স্থিত অফিস প্রাঙ্গনে। উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য সভাপতি শ্রী যদুমনি দেব এবং সংস্থার রাজ্য সম্পাদক শ্রী সুকান্ত দে সহ অন্যান্য পদাধিকারী ও সংস্থার সদস্য সদস্যাবৃন্দ।এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।সংস্থার কর্মকর্তারা জানালেন দুর্নীতি মুক্ত সমাজ গড়া এবং বিভিন্ন জনকল্যাণমুখী কাজে নিজেদের নিয়োজিত করাই এই সংস্থাটির মূল উদ্দেশ্য। রাজ্য সম্পাদক শ্রী সুকান্ত দে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে রাজ্যবাসীর সহায়তা কামনা করেন।
