প্রতিনিধি খোয়াই : খোয়াইয়ে দুই বাইকের মুখমুখী সংঘর্ষে দুই ব্যাক্তির গুরুত্বর ভাবে আহত হবার ঘটনার ২৪ ঘন্টা অতিক্রান্ত হবার পূর্বেই আবারও যান দুর্ঘটনায় গুরুত্বর ভাবে রক্তাক্ত হয়েছে অজিত কুমার দেববর্মা নামক এক পঞ্চাশ উর্ধ ব্যক্তি। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটার ফলে উন্নত চিকিৎসার জন্য তড়িঘড়ি আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে খোয়াই থানার অন্তর্গত রামচন্দ্রঘাটের বটতলি এলাকায়। এলপিজি বোঝাই লড়ির ধাক্কায় ঘটেছে এই ঘটনা এমনটাই স্থানীয় সূত্রে খবর। ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় অজিত কুমার দেববর্মাকে উদ্ধার করে একটি গাড়ি করে তড়িঘড়ি খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থার দ্রুত অবনতি ঘটায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে জিবিতে স্থানান্তর করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। জানা গেছে তার মাথায় প্রচন্ডভাবে আঘাত লেগেছে। অন্যদিকে এই ঘটনার পর পালিয়ে যাওয়া লড়িটিকে আটক করতে সক্ষম হয় খোয়াই থানার পুলিশ সাথে আটক করা হয়েছে গাড়ির চালক প্রভাত দেবনাথকে (৪৮) তার বাড়ি খোয়াই থানার অন্তর্গত বাসিন্তিটিলা।এলপিজি রিফিলিং এর জন্য আগরতলা যাবার সময় ঘটেছে এই ঘটনা। পুলিশ এই ঘটনায় একটি মামলা নিয়ে তদন্তে নেমেছে বলে জানা গেছে ।
