বক্সনগর প্রতিনিধি ।। রমজান মাস ও আসন্ন ঈদ উপলক্ষে DYFI-এর উদ্যোগে দুর্লভ নারায়ণ লোকাল কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে মোট ৩০ জন দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন সংগঠনের মহকুমা সম্পাদক ইন্দ্রজিৎ সাহা, সভাপতি সুমন দে, রাজ্য কমিটির সদস্য তথা দুর্লভ নারায়ণ পার্টির লোকাল কমিটির সম্পাদক মো: সেলিম, সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।এই উদ্যোগের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা তুলে ধরা হয় এবং আগামী দিনেও এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
