সোনামুড়া প্রতিনিধি : মুসলিম ধর্মাবলম্বীদের আসন্ন কুরবানী ঈদ উৎসব “তথা ঈদ উল আযহা” উপলক্ষে সোনামুড়া মহকুমার বিভিন্ন স্থানে প্রতি বছরের ন্যায় এ বছরও নির্দিষ্ট দিনে বসতে চলেছে বিশেষ গবাদিপশুর হাঁট। সমগ্র সোনামুড়া বাসি এবং রাজ্যবাসীকে ঈদ উৎসবের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আগামী ২২ মে থেকে ২৬ মে পর্যন্ত মহকুমার কোথায় কোথায় বিশেষ গবাদিপশুর হাঁট বসবে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহাজান মিয়া। তিনি জানান অন্যান্য বছরের ন্যায় এ বছরও উড়মাই, কমলনগর, মাছিমা মেলাঘর বক্স নগর, নতুন বাজার, রহিমপুর, এবং সবশেষে সোনামুড়া স্পোটিং অ্যাসোসিয়েশন মাঠে বসতে চলেছে বিশেষ গবাদিপশুর হাঁট। সে ক্ষেত্রে প্রতিটি বাজারেই সরকারি নীতি নির্দেশিকা মেনেই চলবে হাঁটগুলি, পাশাপাশি আরক্ষা প্রশাসন এবং প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকেও প্রতিনিধিরাও থাকবেন প্রায় প্রতিটি বাজারে।বিশেষ করে আগামী ২৬ মে রোজ মঙ্গলবার সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া বিশেষ গবাদি পশুর হাঁটে যেন সংশ্লিষ্ট বাজার কর্তৃপক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা রাখা হয় সে বিষয়ে ও কথা বলবেন বলে জানান ভাইস চেয়ারম্যান সাহাজান মিয়া।তবে উৎসব উদযাপন বিষয়ে তিনি যা সকলের নিকট অনুরোধ জানান যেন নিজেদের আনন্দ কারোর অসুবিধার কারণ না হয়ে দাঁড়ায়, তিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার, তাই উৎসব উদযাপনে যেন কোন প্রকার সমস্যা সৃষ্টি না হয় সেই দিকে নজর রাখতে হবে।
