ধর্মনগর, মিলন নাগ : বর্তমান হাইটেকের যুগে এ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে হারিয়ে যাওয়া সতেরোটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে সমঝে দিল আসামের বাজারিছড়া পুলিশ।এ মর্মে বুধবার স্থানীয় থানা চত্বরে বিভিন্ন মোবাইল মালিকদের উপস্থিতিতে অনুষ্টিত এক সভায় পুলিশের পক্ষে মোবাইলগুলো তোলে দেওয়া হয়। পাথারকান্দি সমজেলা এসপি অনির্বাণ শর্মা, ওসি বিশ্বজ্যোতি দেউরি সহ অন্যান্য পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন।জানা গেছে বিগত দিনে স্থানীয় থানাধিন বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোন বিভিন্ন কারনে হারিয়ে যায়।পরে তারা এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে পৃথক পৃথক ভাবে পুলিশে লিখিত এজাহার দায়ের করেন।পরবর্তিতে বাজারিছড়া পুলিশের স্পেশাল ইউনিট নেটওয়ার্ক টেকনোলজির সাহায্যে তদন্তে নেমে গত প্রায় এক মাসে সতেরোটি মোবাইল ফোন উদ্ধারে সক্ষম হয়।এ মর্মে ওসি বিশ্বজ্যোতি বাবু জানান, জেলা ক্রাইম ব্রাঞ্চের সহযোগিতায় মোবাইল ফোনের নাম্বার ট্রেক করে হারানো ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।তবে এতে জড়িত কাউকে পাকড়াও করা সম্ভব হয়নি। কারন যাদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে তারা অন্যের কাছ থেকে ফোন ক্রয় করেছে বা গাড়ি অথবা সড়কে কুড়িয়ে পেয়েছে বলে দাবি করছে। তবে এক্ষেত্রে পুলিশ তদন্ত জারি রেখেছে। পুলিশের এহেন ভূমিকায় এলাকার সচেতন মহল সন্তোষ ব্যক্ত করেছেন।
