ধর্মনগর,মিলন নাগ: বৃহস্পতিবার রাত ১১ টায় গাঁজা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পানিসাগর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পানিসাগর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে ১৯ কেজি শুকনো গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।
আটক যুবকের নাম স্বপন নাথ (৩৫)। সে উত্তর জেলার ধর্মনগর থানাধীন আনন্দবাজার রাজনগর কলোনির বাসিন্দা।পুলিশ সূত্রে খবর, আগরতলা থেকে ট্রেনে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে পানিসাগর রেলস্টেশনে পৌঁছায় অভিযুক্ত স্বপন নাথ।
পরে রেলস্টেশন থেকে বেরিয়ে আসাম-আগরতলা জাতীয় সড়কের দিকে যাওয়ার সময় আগে থেকেই ওত পেতে থাকা পানিসাগর থানার পুলিশ তাকে আটক করে।
এরপর তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ১৯ কেজি শুকনো গাঁজা।পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য ৯ লক্ষাধিক টাকা।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এই গাঁজা অন্যত্র পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। তবে গাঁজার মূল উৎস কোথায় এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, এই অভিযানের নেতৃত্ব দেন পানিসাগর থানার ওসি আশুতোষ দাস। অভিযানে অংশ নেন থানার সাব-ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস,পুলিশ অফিসার জিতেন্দ্র ত্রিপুরা সহ অন্যান্য পুলিশ কর্মীরা। দীর্ঘদিন ধরেই পানিসাগর ও সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ। সেই কারণেই পুলিশের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে।
বর্তমানে আটক স্বপন নাথকে পানিসাগর থানায় রেখে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পুলিশের অনুমান, এই ঘটনার পেছনে একটি বড় মাদক পাচার চক্র সক্রিয় থাকতে পারে। অভিযুক্তকে শুক্রবার আদালতে তোলা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে পানিসাগর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের এই সাফল্যে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হলেও সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থে
