নিজস্ব প্রতিনিধি ।। শেষপর্যন্ত বাংলাদেশের ক্রিকেটর মুস্তাফিজুর রহমানকে ‘নিষিদ্ধ’ করল বিসিসিআই। সাম্প্রতিক পরিস্থিতির দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত। দেশের ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানাল ভারতীয় জনতা পার্টি। গেরুয়া শিবিরের অভিমত, এই পদক্ষেপে হিন্দুদের জয় হয়েছে।বর্তমানে এনডিএ ক্ষমতাসীন ভারতবর্ষের ১০০ কোটি সনাতনীর কথা প্রাধান্য দিয়ে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে বলে বিজেপির তরফে বোর্ডকে ধন্যবাদও জানানো হয়েছে।দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল অবশেষে বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া শনিবার সকালে জানালেন কলকাতা নাইট রাইডার্সকে বিসিসিআই থেকে জানানো হয়েছে, বাংলাদেশের প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে হবে। তার বদলে অন্য কোনও প্লেয়ার চাইলে তারা নিতে পারে বলেও জানানো হয়েছে। এবারের আইপিএলে বাংলাদেশি খেলোয়াড় একমাত্র মুস্তাফিজুর রহমান। কিন্তু শনিবার বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাঁকে আইপিএলে খেলানো যাবে না। গোটা বিশ্ব দেখছে গত বেশকিছুদিন ধরে বাংলাদেশে মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা।দীপু দাস নামে এক হিন্দু ভাইকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে।প্রত্যেকদিন অত্যাচারিত হচ্ছে হিন্দুরা। বাদ যাচ্ছে না হিন্দুদের আরাধ্য দেবদেবীর মন্দিরও।একের পর এক নিন্দনীয় ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। অন্যান্যদের পাশাপাশি বাংলাদেশে হিন্দুহত্যার প্রতিবাদে শামিল হল ভারত। এদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও ওপার বাংলার ঘটনাপ্রবাহের আঁচ পড়েছে।যে দেশে হিন্দুরা অত্যাচারিত, নির্যাতিত সেদেশের প্লেয়ারকে কেন ভারতে খেলতে দেওয়া হবে ? প্রশ্ন তোলেন হিন্দুত্ববাদীরা। ত্রিপুরা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আওয়াজ উঠে মুস্তাফিজুরকে বাদ দিতে হবে। শেষ পর্যন্ত বিসিসিআই এর সিদ্ধান্তে এবারের আইপিএল থেকে মুছে গেল বাংলাদেশের নাম।
