আগরতলা প্রতিনিধি ।।নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিবসে মহারাজগঞ্জ বাজারে নেতাজী জন্মশতবর্ষ উদ্যাপন কমিটি-ত্রিপুরার উদ্যোগে আয়োজিত শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন ভারতবর্ষের স্বাধীনতা চাইলেই মিলবে না তার জন্য চাই সহস্র মোকাবিলা করা, সেদিকে লক্ষ রেখে নেতাজি সুভাষ চন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। পরবর্তীতে ইংরেজ সরকার বাধ্য হয় ভারত ছাড়তে। এখন আমরা স্বাধীন হয়েছি তারপরও আমরা যতক্ষণ পর্যন্ত শক্তিশালী আত্মনির্ভরভাবে না গঠিত হচ্ছি, আমাদের উপর আবার কোন না কোন কুদৃষ্টি পড়তে পারে। বিশ্বে এখন যে ঘটনা ঘটছে সেদিকে নজর না দিয়ে আমাদের এখন আত্মনির্ভর হওয়ার পথে যুবদের কাজ করতে হবে। ২১ শতকে ভারত জগত সভার শ্রেষ্ঠ আসন গ্রহণ করবে। মোদিজী যে বিকশিত ভারত সংকল্প অভিযানের ডাক দিয়েছে তাকে সফল করে আমাদের স্বাধীনতা কায়েম রাখতে হবে বললেন রাজ্যপাল।
