খোয়াই,প্রীতম তাঁতি:- গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও আগামী ২৬ জানুয়ারী ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালিত হবে। আর এই প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে খোয়াই জেলা জুড়ে পুলিশের কড়া নজরদাড়ী,সীমান্ত এলাকায় রয়েছে কঠিন নিরাপত্তা ব্যাবস্থা। জাতীয় সড়কের নাকা পয়েন্টে রয়েছে পুলিশের ডগ স্কোয়াড এর মাধ্যমে ভেইকেল চেকিং ।শহরের বাজার গুলোর মধ্যেও রয়েছে বোম স্কোয়াডের বিশেষ টহলদাড়ী। ঠিক একইভাবে সীমান্ত এলাকার সন্দেহজনক এলাকা গুলোর মধ্যে রয়েছে পুলিশ এবং বিএসএফ এর বিশেষ টহলদারী। শুক্ররাতেও একই ভাবে খোয়াই চাম্পাহাউর থানার অন্তর্গত ৭০নং ব্যাটালিয়নের আশারামবাড়ী, চামুবস্তি, বনবাজার এলাকায় পুলিশ এবং বিএসএফ এর যৌথ উদ্যোগে বিশেষ টহলদাড়ী চালানো হয়।এদিনের এই টহলদাড়ির নেতৃত্বে ছিলেন খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাস্টিন জোসেফ, ছিলেন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক ডি ক্ষুদিয়া রাসু, চাম্পাহাউর থানার ওসি দিলীপ দেববর্মা, বিট অফিসার অজিত দেববর্মা সহ ৭০ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডেন্ট। ৭৭ তম প্রজাতন্ত্র দিবসে নিরাপত্তার নিরিখে এই ধরনের টহলদাড়ী জারী থাকবে বলে জানিয়েছেন খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাস্টিন জোসেফ।
