তেলিয়ামুড়া প্রতিনিধি: তেলিয়ামুড়া থানা এলাকার আওতাধীন পৃথক পৃথক তিনটি স্থানে চলছিল অবৈধ জুয়ার আসর। গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ও মহকুমার সাংবাদিকদের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার হানা দেওয়া হয় এইসব জায়গায়। অভিযান চালানো হয় তুইমধু এলাকার দুইটি স্থানে এবং রাঙ্খল এলাকায় আরও একটি স্থানে।অভিযান চলাকালীন পুলিশ জুয়ার কাজে ব্যবহৃত জান্ডিমুন্ডার বোর্ড, বাকেটসহ অন্যান্য সামগ্রী জব্দ করে। পাশাপাশি নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানা গেছে। এই অভিযানে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া সংক্রান্ত আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। এলাকায় দীর্ঘদিন ধরে এইসব স্থানে অবৈধভাবে জুয়া চলছিল বলে অভিযোগ ছিল, যার পরিপ্রেক্ষিতেই এই অভিযান চালানো হয়।এই যৌথ অভিযানে তেলিয়ামুড়া থানা পুলিশ ও সাংবাদিকদের সক্রিয় ভূমিকায় এলাকাবাসীর মধ্যে স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে। সাধারণ মানুষ আশা প্রকাশ করেছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সমাজ থেকে অবৈধ জুয়ার মতো অপকর্ম অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
