শান্তির বাজার, ১৪ এপ্রিল।। ঘটনার বিবরনে জানা যায় মঙ্গলবার সকাল আনুমানিক ৭ টা নাগাদ শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রমনু জোনাল অফিস সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে টি আর ০৮ ডি ০৩১০ নাম্বারের মারুতি গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরে। রাস্তায় কুকুরকে বাঁচাতে গিয়ে গাড়ীটি দুর্ঘটনার কবলে পরে বলে স্থানীয়দের বক্তব্য। এই দুর্ঘটনায় গাড়ীতে থাকা তিনজন গুরতর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা।আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে তারা।আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পরবর্তী সময় মনপাথর ফাঁড়ী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।এই দুর্ঘটনায় আহতরা হলেন সিকান্দার বাদসা (৬৫), ইন্দরজিৎ বৈদ্য (৫২) এবং অলক জ্যোতি বৈদ্য (৬৪)।
