উদয়পুর প্রতিনিধি ।। উদয়পুর রমেশ স্কুলের প্রতিষ্ঠার ৭৫ বছর উপলক্ষে পহেলা জানুয়ারি থেকে ৪ ঠা জানুয়ারি বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি উদযাপিত হয় । শুক্রবার বেলা ১১ টায় রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে বিদ্যালয়ে উৎসবের সূচনা করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলাশাসক ও পুলিশ সুপার সহ জেলা পরিষদের সভাধিপতি এবং পৌর চেয়ারম্যান সহ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি উদযাপন কমিটির চেয়ারম্যান প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্য অতিথিরা। এদিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন কমিটির চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তী। পরে অর্থমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে বলেন, এই রমেশ স্কুল থেকে কোন ছাত্র কখনো হয়েছেন সমাজসেবী ,ডাক্তার, ইঞ্জিনিয়ার কবি ,সাহিত্যিক । এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত এই বিদ্যালয় থেকে হয়েছেন বিগত দিনে।পরে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী সাহা ভাষণ রাখতে গিয়ে বলেন, শিক্ষক হচ্ছে সমাজের মেরুদন্ড। শিক্ষকরা যেভাবে ছাত্রদেরকে তৈরি করবে সেই ভাবে ছাত্ররা তৈরি হবে আগামীর ভবিষ্যতের জন্য । মুখ্যমন্ত্রী বলেন , বর্তমানে রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে । প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বর্তমানে এই রাজ্যে উন্নয়ন সম্ভব হচ্ছে। আগামী দিনে একটা নতুন ত্রিপুরা গড়ে তোলা হবে তার জন্য মূল কান্ডারী হবে ছাত্র-ছাত্রীরা। তাদেরকে সাথে নিয়ে এই নতুন ত্রিপুরা গঠন করা হবে। এদিন মুখ্যমন্ত্রী নাম না করে রাজ্যের বিরোধীদেরকে আক্রমণ করেন। তিনি বলেন অনেক সময় দেখা যায় বিরোধীরা তাদের স্লোগান দিয়ে থাকে জল নেই রাস্তাঘাট নেই। কিন্তু এইসবের বাইরে গিয়ে রাজ্যকে নতুনভাবে চেনার জন্য পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গোটা রমেশ স্কুল চত্বরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার।
