কুমারঘাট, জনি ভট্টাচার্য ।। ঊনকোটি জেলার ফটিকরায়ে অনুষ্ঠিত হবে ঠাকুর অনুকূল চন্দ্রের একদিনের জন্ম মহোৎসব ও মন্দির প্রতিষ্ঠা দিবস। থাকছে হোয়াইট ব্যান্ডের দ্বারা জমকালো সংগীতের অনুষ্ঠান। এবিষয়ে সাংবাদিক সম্মেলন করে জানালো উৎসব কমিটির আয়োজকরা। মন্দির পরিচালন কমিটির সদস্য দীপক দেব জানান, আগামী ১৮ই জানুয়ারী ফটিকরায়ের নজরুল কলাকেন্দ্র সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম জন্ম মহোৎসব ও মন্দির প্রতিষ্ঠা দিবস উদযাপন। উৎসবে মোট ১০ হাজার লোক সমাগমের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আয়োজকদের তরফে। দীপক বাবু জানিয়েছেন, উৎসবের দিনে সেখানে দীক্ষাদান ও সস্তয়নী ব্রত প্রদান করা হবে ভক্তদের মধ্যে। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উৎসবের আগের রাতে অর্থাৎ ১৭ই জানুয়ারি ঠাকুরকে সুসজ্জিত ঘোড়ার রথে চড়িয়ে করা হবে শোভাযাত্রা। ১৮ তারিখ সন্ধ্যায় জনপ্রিয় হোয়াইট ব্যান্ডের দ্বারা থাকছে ধামাকাদার সংগীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন উৎসবের আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি সত্যব্রত ঘোষ, উৎসব কমিটির সম্পাদক স্বপন রায় সহ অন্যান্যরা।অনুকূল চন্দ্রের উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই সার্বিকভাবে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। উৎসবের মাঠে চলছে প্যান্ডেল থেকে মঞ্চ তৈরীর কাজ। অনুকূল চন্দ্রের উৎসবকে কেন্দ্র করে ব্যাপক উৎসহ অনুকূল ভক্তদের মধ্যে।
