খোয়াই, প্রীতম তাঁতি: এদিন ৩৫ পরিবারের ১১৩ জন ভোটার বিজেপিতে যোগদান করেন। নবাগত দের বরণ করলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। আসন্ন স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতা দখলের লড়াই তুঙ্গে । প্রচারের পাশাপাশী যোগদান প্রক্রিয়া ও জারী রয়েছে । ঠিক একই ভাবে ৯ হালাহালি আশারামবাড়ি নির্বাচনী কেন্দ্রে বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মার নেতৃত্বে আইপিএফটি দলের খোয়াই নর্থ জোনের অর্গানাইজেশন কমিটির কনভেনর সন্তোষ দেববার্মা সহ ৩৫ পরিবারের ১১৩ ভোটার বিজেপিতে যোগদান করেন। রবিবার বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই যোগদান সভা।এদিন যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির জয় নিশ্চিত বলে দাবী করেছেন তিনি এবং খোয়াই জেলার তিনটির মধ্যে তিনটি আসনেই বিজেপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলে তিনি আশাবাদী এবং এডিসিতে বিজেপি সরকার গঠনের পর রাজ্যে ট্রিপল ইঞ্জিনের সরকার রাজ্যের জনজাতিদের উন্নয়নের স্বার্থে জোড় কদমে কাজ করবে তাই যোগদান সভা থেকে সংবাদ মাধ্যমের মাধ্যমে বিজেপি মনোনীত প্রার্থীদের পদ্মফুল চিহ্নে ভোট দান করে জয়যুক্ত করার আহ্বান জানান প্রদেশ সভাপতি।এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন খোয়াই জেলার সাধারণ সম্পাদক তথা ৯ হালাহালী আশারামবাড়ি কেন্দ্রের অফিস ইনচার্জ সমীর কুমার দাস খোয়াই মন্ডল সভাপতি অনুকূল দাস সহ অন্যান্য নেতৃত্বরা।
