কাঁঠালিয়া, নারায়ণ বৈদ্য : প্রয়াত বর্ষিয়ান সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিব প্রসাদ মজুমদারের বাড়িতে এসেছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি আশীষ কুমার সাহা। উপস্থিত ছিলে প্রদেশ কংগ্রেসের অন্যান্য রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব সহ স্থানীয় নেতৃত্বে।
গত ১৫ই জুন প্রয়াত হন কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৩ নং ওয়ার্ডের সাংস্কৃতিক জগতের এক অবর্ণনীয় মহান ব্যক্তিত্ব শিব প্রসাদ মজুমদার।
মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৯৮ বছর। বুধবার বিকেল সাড়ে পাঁচটায় প্রয়াত শিবপ্রসাদের বাড়িতে এসে উনার বয়স্ক ছেলে মেয়ে ও স্ত্রীকে সমবেদনা জানান আশিস বাবু সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা।
একান্ত সাক্ষাতে তিনি বলেন, উনার মৃত্যুর খবর একদিন পরে পেয়েছি। কিন্তু আসার ইচ্ছা থাকলেও সঙ্গে সঙ্গে আসা সম্ভব হয়নি সংগঠনের অন্যান্য কাজ থাকার কারণে।
তবে যাই হোক, আমি এসেই পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং অত্যান্ত সহিষ্ণুতার সহিত প্রয়াত ও শিব প্রসাদ মজুমদারের স্ত্রী ও সন্তানদের নিয়ে যেন ভালোভাবে আগামী দিনগুলি কেটে যেতে পারেন তার জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাই।
এছাড়াও, প্রাক্তন জেলা সভাপতি দীপক চক্রবর্তী ও একই কথা বলেন, এছাড়া অন্যান্যদের মধ্যে ছিলেন কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব শিবপ্রসাদ মজুমদারের বড় ছেলে হিরনময় মজুমদার, তনু মল্ল, অসীম মজুমদার সহ সর্বসাকুল্য ১০ জন।
