খোয়াই, প্রীতম তাঁতি ।। আসন্ন স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোট জয়যুক্ত করতে প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার সভায় চষে বেড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একাধিক মন্ত্রী। ঠিক একই ভাবে বৃহস্পতিবারও খোয়াই ১২ রামচন্দ্রঘাট নির্বাচনী কেন্দ্রের বিজেপি প্রার্থী ডেবিট দেববর্মার সমর্থনে বাইজালবাড়ি বাজার মাঠে বিজেপি রামচন্দ্রঘাট মন্ডলের উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় । এদিনের এই সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, উপস্থিত ছিলেন কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, রাষ্ট্রীয় জনজাতি মোর্চার সভাপতি সমীর ওরাং, বিজেপি জেলা সভাপতি বিনয় দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা।সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় জনজাতি এলাকায় উন্নয়নের চিত্রগুলো তুলে ধরেন উনার বক্তব্যে। এবং তিনি প্রশ্ন তোলেন বিগত পাঁচ বছরে এডিসি এলাকায় কতটা উন্নয়ন হয়েছে সে সমস্ত তথ্য শাসক দল তিপ্রা মথা তাদের বক্তব্যে তুলে ধরছেন না কেন? পারবেন না কেন না বিগত পাঁচ বছর তিপ্রা মথা সরকারের এমডিসিরা এডিসি এলাকার জনজাতিদের উন্নয়নের স্বার্থে রাজ্য সরকারের দ্বারা প্রদান করা অর্থ লুটপাট করেছে আর সেই অর্থ দিয়ে বিদেশে ভ্রমণ করেছেন। তিনি নিজেকে উদাহরণ স্বরূপ ভাবে প্রশ্ন রেখেছেন উপস্থিত জনতার মধ্যে যে আমিও তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিধায়ক হয়েছি মন্ত্রী হয়েছে কোনদিন আমাকে দেখেছেন বিদেশ ভ্রমণ করতে না ! কেননা আমরা ভারতীয় জনতা পার্টি জন প্রতিনিধিরা জনগণের জন্য কাজ করতে নির্বাচিত হয়েছি জনগণের অর্থ লুটপাট করে ভ্রমণ করতে নয়। তাই আসন্ন নির্বাচনে তিপ্রা মথা পরাজয় নিশ্চিত সেটা কেউ ঠেকাতে পারবে না কারণ মানুষ তাদের প্রতারণা বুঝে গেছেন এবং বিজেপিতেই ভরসা রাখতে শুরু করেছেন । এছাড়াও এই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রীয় জনজাতি মোর্চার সভাপতি সমীর ওরাং তিপ্রা মথা কে লাল মথা বলে আখ্যায়িত করে বলেন কেন্দ্রীয় সরকার জনজাতিদের উন্নয়নে যতটা অর্থ বরাদ্দ করেছিল তার বেশিরভাগ অর্থই এরা নয়ছয় করেছে। এছাড়াও এই সমাবেশে বক্তব্য রাখেন দলীয় প্রার্থী ডেভিড দেববর্মা।
