চুরাইবাড়ি প্রতিনিধি : দীর্ঘদিনের সিপিআইএমের পোড় খাওয়া নেতা তথা সিট্যুর রাজ্য কমিটির সদস্য সজিব কুমার সিংহ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। রবিবার কদমতলা-কুর্তি বিধানসভার ৪৬নং বুথের অন্তর্গত পূর্ব ফুলবাড়ী গ্রামের ৫নং ওয়ার্ডে উনার নিজ বাড়িতে এক সমর্থনী সভার মাধ্যমে তিনি পদ্ম শিবিরে যোগদান করেন। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ ও কদমতলা মন্ডল সম্পাদক সুভাষ দাস উনাকে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন। সজিব কুমার সিংহ সিপিআইএমের চুরাইবাড়ি জুন কমিটির সভাপতি এবং বুদ্ধ পাড়া ব্রাঞ্চ সদস্য হিসেবে বহু বছর ধরে কাজ করছিলেন। তিনি মনে প্রাণে সিপিএমের কার্যকর্তা হিসাবে কাজ করলেও দল তাকে কোনদিনই সঠিক মর্যাদা দেয়নি বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান। প্রধানমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিজেপির হয়ে উন্নয়নমূলক কর্মযঞ্জে শামিল হতে চান। এদিকে উক্ত এলাকার যুব নেতৃত্ব তথা উত্তর জেলা যুব মোর্চার সম্পাদক সিদ্ধার্থ সিংহ উনাকে দলে টানতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।এদিনের সমর্থনী সভায় বক্তব্য রাখেন পঞ্চায়েত সমিতির সদস্য হাসিম তালুকদার, উত্তর জেলার যুব মোর্চার ইনচার্জ জন্মদিন কানু সহ উস্তার আলী প্রমুখ। সজীব সিংহ সহ উনার পরিবারের চারজন ভোটার সিপিএম দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। শীঘ্রই উনার নেতৃত্বে থাকা আরও বহু ভোটার সিপিআইএম দল ছেড়ে বিজেপিতে যোগ দেবে বলে জানা গেছে।
