প্রতিনিধি, নারায়ণ বৈদ্য : বামপন্থী সংগঠনের উদ্যোগে শনিবার বিভাগ ভিত্তিক দুইটি সংগঠনের কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।একটি সারা ভারত কৃষক সভার এবং অপরটি সিআইটি ইউর প্রতিষ্ঠা দিবস।
উভয় কর্মসূচিতেই বিভাগ ভিত্তিক নেতাকর্মীদের উপস্থিতি ছিল যথেষ্ট। প্রথমত, মহকুমা ভিত্তিক সিআইটি ইউর ৫৭ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। যথাযোগ্য মর্যাদায় অন্যান্য বছরের ন্যায় পতাকা উত্তোলন ও শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃত্বরা।
নেতৃত্বে দের মধ্যে ছিলেন মহকুমা সম্পাদক শ্যামল মজুমদার, সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রতন সাহা, সিপিআইএম মহকুমা সম্পাদক শ্যামল চক্রবর্তী, সিআইটিইউর রাজ্য সম্পাদক অহিদুর রহমান সহ অন্যান্য বামপন্থী গণ সংগঠনের নেতৃবৃন্দরা।
একই দিন সারা ভারত কৃষক সভার ৯০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোনামুড়া মুজাফফর ভবনের হলঘরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর, উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মজিলাল সরকার, জেলা কমিটির সম্পাদক সুরেশ দাস ও সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মধুসূদন দাস।
অপরদিকে এদিন কাঁঠালিয়াতেও সিআইটিইউর ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন ও শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে এবং অন্যান্য গণসংগঠনের পক্ষ থেকেও নেতৃত্বরা স্লোগানে মুখরিত হন। কর্মসূচি বাস্তবায়ন করা হয় কাঁঠালিয়া সিপিআইএম অঞ্চল অফিস প্রাঙ্গনে।
নেতৃত্বদের মধ্যেও ছিলেন ভজন সরকার, সুকুমার দেবনাথ, সিপিআইএম কাঁঠালিয়া অঞ্চল সম্পাদক কৌশিক চন্দ ও প্রবীণ কৃষক সভার নেতৃত্ব ননী পাল সহ অন্যান্য গণসংগঠনের নেতাকর্মীরা।
