সোনামুড়া,নারায়ণ বৈদ্য : বৃহস্পতিবার সারা ভারত গণতান্ত্রিক যুব ফেডারেশনের এক প্রতিনিধি দল সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মার সাথে দেখা করে ৪ দফা দাবি সমূহ তুলে ধরে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পরবর্তী সময়ে সংগঠনের মহকুমা সম্পাদক ইন্দ্রজিৎ সাহা সাংবাদিকদের জানান, তাদের দাবি হল মেলাঘরের প্রসেনজিৎ সাহার চার্জশিট দ্রুত জমা দিতে হবে। প্রসেনজিৎ সাহাকে যারা গাঁজা দিয়ে ফাঁসিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। প্রসেনজিৎ সাহার ঘটনা নিরপেক্ষ তদন্ত করতে হবে। নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা পিন্টু ঘোষকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে ইত্যাদি।
এদিন প্রতিনিধি দলে ইন্দ্রজিৎ সাহা ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের মহকুমা সভাপতি সুমন দে, রাজ্য কমিটির সদস্য মানিক দে, মিজান হোসেন, ভোলা ভৌমিক, জাকির হোসেন, আনোয়ার হোসেন, সুস্মিতা দাস, সুকান্ত দেবনাথ, অরবিন্দ দাস, তাপস দে সহ অন্যান্য যুবকর্মীরা।
পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন, বিষয়টা নিয়ে তারাও সুষ্ঠুভাবে তদন্ত করছেন।
